Skip to main content

ব্যক্তিগত তথ্য চুরি করছে স্মার্টফোনের ৩৬ অ্যাপ


 ব্যক্তিগত তথ্য চুরি করছে স্মার্টফোনের ৩৬ অ্যাপ


নতুন তো বটেই প্লে স্টোর থেকে কয়েক লাখ বার ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যেও আছে এই বিপদ। পরিসংখ্যান বলছে সারা বিশ্বের প্রায় ১ কোটি মানুষ এই ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করেছেন। কম বেশি প্রায় ৩৬টি অ্যাপের কথা জানা গেছে সম্প্রতি।


এসব ম্যালওয়্যারে ছদ্মবেশগুলোও বেশ আকর্ষণীয়, কেউ ছবি এডিট করে তো কেউ ওয়ালপেপার, থিম বদলে দেয়। কেউ কেউ আবার ভার্চুয়াল কি বোর্ড হিসেবেও লুকিয়ে রেখেছে নিজেকে। কিন্তু শেষ পর্যন্ত এদের সবগুলোই ম্যালওয়্যার, যা মারাত্মক ক্ষতি করতে পারে ব্যবহারকারীর।


ডক্টর ওয়েব এর মধ্যে কয়েকটি অ্যাপের নাম ঘোষণা করেছে। চলুন জেনে নেওয়া যাক সেই অ্যাপগুলো সম্পর্কে। এ সব অ্যাপ আপনার স্মার্টফোনে থাকলে দ্রুত তা মুছে ফেলুন। শুধু অ্যাপ মুছে ফেললেই হবে না। সেই সঙ্গে এই সব অ্যাপের সঙ্গে সম্পর্কিত সব তথ্যও মুছে ফেলতে হবে। তাতেই রেহাই মিলতে পারে ম্যালওয়্যার থেকে।


এরই মধ্যে বেশ কিছু অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। কিছু অ্যাপ এখনো রয়ে গিয়েছে। তা ছাড়া প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া অ্যাপ যদি কোনো গ্রাহকের স্মার্টফোনে ডাউনলোড করা থাকে তা হলে তা নিজেকে অর্থাৎ ম্যানুয়ালি ডিলিট করতে হবে।


>> ফটো এডিটর: বিউটি ফিল্টার

>> ফটো এডিটর: রিটাচ অ্যান্ড কাটআউট

>> ফটো এডিটর: আর্ট ফিল্টার

>> ফটো এডিটর: ডিজাইন মেকার

>> ফটো এডিটর অ্যান্ড ব্যাকগ্রাউন্ট ইরেজার

>> ফটো অ্যান্ড অ্যাক্সিফ এডিটর

>> ফটো এডিটর: ফিল্টার ইফেক্টস

>> ফটো ফিল্টার অ্যান্ড ইফেক্টস

>> ফটো এডিটর: ব্লার ইমেজ

>> ফটো এডিটর: কাট,পেস্ট

>> ইমোজি কিবোর্ড: স্টিকার অ্যান্ড জিআইএফ

>> নিয়ন থিম কিবোর্ড

>> নিয়ন থিম অ্যান্ড্রয়েড কিবোর্ড

>> কেস ক্লিনার

>> ফাস্টক্লিনার: কেস ক্লিনার

>> কল স্কিন- কলার থিমস

>> ফানি কলার

>> কলমি ফোন থিম

>> ইনকল: কন্টাক্ট ব্যাকগ্রাউন্ড

>> মাইকল-কল পারসনালাইজেশন

>> কলার থিম

>> ফানি ওয়ালপেপারস-লাইভ স্ক্রিন

>> ৪কে ওয়ালপেপারস আউট চেঞ্জার

>> নিউস্ক্রিন: ৪ডি ওয়ালপেপারস

>> স্টক ওয়ালপেপারস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস

>> নোটস- রিমাইন্ডার অ্যান্ড লিস্টস



ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে 

Comments

Popular posts from this blog

Termux Beginner to Advance Guidelines

  যারা এখনো টারমাক্স সম্পর্কে জানেন বা প্রশ্ন আছে টারমাক্স ইন্সটল করার পর কি করবো? তাদের জন্য পোস্ট টি। প্রথমত, টারমাক্স ইন্সটল করেই কারো আইডি হ্যাক করা বা হ্যাকার হয়ে যাওয়ার চিন্তা বাদ দেন। আগে শেখার উপর ফোকাস করেন। এখন আসি টারমাক্স এর ব্যাপারে, টারমাক্স সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে লিনাক্স সম্পর্কে জানতে হবে। লিনাক্স কি? লিনাক্স আসলে কোন অপারেটিং সিস্টেম নয়, এটি মূলত একটি কার্নেল—বলতে পারেন, যেকোনো অপারেটিং সিস্টেমের এটি হার্ট, কেনোনা কার্নেল কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। যদি সহজ ভাষায় বলতে চেষ্টা করি, অবশ্যই লিনাক্স উইন্ডোজের মতোই একটি কমপ্লিট সিস্টেম, যেটার সাহায্যে কম্পিউটার নিয়ন্ত্রন করা সম্ভব। তবে টেকনিক্যালি এটি উইন্ডোজ থেকেও বেশি কিছু। লিনাক্সকে একটি ইঞ্জিন বলতে পারেন, যেটি আলাদা অনেক অপারেটিং সিস্টেম চালানোর জন্য পাওয়ার প্রদান করে থাকে।  লিনাক্সের উপর তৈরি অপারেটিং সিস্টেম গুলোকে ডিস্ট্রিবিউশন বা সংক্ষেপে ডিস্ট্রো বলা হয়, যেমন- উবুন্টু, লিনাক্স মিন্ট, রেড হ্যাট, ফেডোরা, ইত্যাদি। বর্তমানে হ্যাকারদের বহুল ব্যাবহৃত Kali...

What is hacking? হ্যাকিং কি?

  হ্যাকিং বলতে একটি কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অননুমোদিত অ্যাক্সেস লাভের কাজকে বোঝায়। এতে হ্যাকার অ্যাক্সেস করার জন্য অনুমোদিত নয় এমন তথ্য বা সংস্থানগুলিতে অ্যাক্সেস পেতে সিস্টেমের সুরক্ষার দুর্বলতাগুলি সনাক্ত করা এবং শোষণ করা জড়িত। হ্যাকিং বিভিন্ন কারণে করা যেতে পারে, যার মধ্যে আর্থিক লাভ, ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য, অথবা একটি সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা এবং উন্নত করা। যাইহোক, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে অনুমতি ছাড়া হ্যাকিং অবৈধ এবং এর ফলে ফৌজদারি অভিযোগ, জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। হ্যাকিং দুই ধরনের: এথিক্যাল হ্যাকিং এবং অনৈতিক হ্যাকিং। এথিক্যাল হ্যাকিং, যা পেনিট্রেশন টেস্টিং নামেও পরিচিত, দুর্বলতা শনাক্ত করতে এবং নিরাপত্তা উন্নত করতে সিস্টেম মালিকের অনুমতি এবং জ্ঞান নিয়ে করা হয়। অপরদিকে, অনৈতিক হ্যাকিং করা হয় অনুমতি ছাড়া এবং দূষিত উদ্দেশ্যে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে হ্যাকিং যখন নৈতিক এবং অনৈতিক উভয় উদ্দেশ্যেই ব্যবহার করা যেতে পারে, এটি সর্বদা নৈতিক ও আইনানুগভাবে কাজ করা এবং অন্যদের গোপনীয়তা এবং নিরাপত্তাকে সম্মান করা গুরুত্বপূর্ণ। হ্যাকিং বলতে সাধারণত কম্...

কার্ডিং বা ক্রেডিট কার্ড হ্যাকিং কি?

  আজ আমি কার্ডিং বা ক্রেডিট কার্ড হ্যাকিং নিয়ে বেসিক আলোচনা করবো। কার্ডিং কিঃ  নরমালি বুঝতে পারছেন এটি কার্ড এর সাথে সম্পর্কিত। সাধারণত ক্রেডিট কার্ড এর ইনফর্মেশন হ্যাক করা কার্ডিং। শুধু এটাই না কার্ডিং অনেক রকমের হয়। মনে করেন যদি আপনার Coinbase বা বিভিন্ন শপিং সাইটের ইউজার পেমেন্ট ডাটাবেজে বা অন্য কোন অনলাইন অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে পারি সেটাও কার্ডিং। তবে কার্ডিং যে ক্ষেত্রে বেশি ব্যবহার হয় তার একটি উদাহরণ হলো কম দামে কোন প্রোডাক্ট কেনা বা ফ্রি কেনা। বাস্তব উদাহরণ হিসেবে মনে করুন আমি অনলাইন শপ থেকে একটি 5 ডলারের গিফট কার্ড কিনব। সাধারণ ভাবে এটার জন্য আমাকে 6 ডলার পে করতে হবে। কিন্তু আমি কার্ডিং এর মাধ্যমে 1/2 বা 0 ডলারে আমার পেপাল থেকে পে করব এবং গিফট কার্ডটি কিনতে পারব। এই পদ্ধতিকে Html Injection বলা হয়ে থাকে। অনেকে হয়তো বিশ্বাস করতে পারছেন না। আপনি যদি কখনো dark web এর অনলাইন গিফট কার্ড শপে ভিজিট করে থাকেন তাহলে আপনি দেখবেন ওখানে গিফট কার্ড গুলোর মূল্য নরমালি শপের থেকে অনেক কম। কারণ এগুলো কার্ডিং এর মাধ্যমে হ্যাক করে পরে বিক্রি করে। গুগল এ সার্চ করে আরো জানতে পারবেন। ক...